ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ব্রাজিলে বন্যা-ভূমিধসে মৃত্যু বেড়ে ১১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ ফেব্রুয়ারি, ২০২২,  4:54 PM

news image

ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রবল বৃষ্টির পর বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ জনে। এখনো চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন রাজ্যের গভর্নর ক্লদিও কাস্ত্রো। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে রিও ডি জেনিরো রাজ্য সরকার জানায়, বন্যা ও ভূমিধসের কারণে এখন পর্যন্ত মারা গেছেন ১১৭ জন। পেট্রোপোলিস শহরের বহু ঘরবাড়ি বিধ্বস্ত।

মাটি ধসে এখনো ঠিক কতজন মানুষ আটকা পড়ে আছে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। শহরটির মেয়র রুবেনস বোমটেম্পো এটি একটি কঠিন সময় উল্লেখ করে জানান, উদ্ধারকাজ চলছে, কতজন মানুষ নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পেট্রোপোলিস শহরে মাত্র ৩ ঘণ্টায় ২৫ দশমিক ৮ সেন্টিমিটার (১০ ইঞ্চির বেশি) বৃষ্টি হয়। এর পর থেকে এ দুর্যোগের শুরু হয়। ওই এলাকায় আগের ৩০ দিন মিলিয়েও এত বৃষ্টি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম