ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মার্চ, ২০২৪,  5:00 PM

news image

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রিও ডি জেনিরো ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে চলতি সপ্তাহের ভারী বৃষ্টিপাতের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। গতকাল রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার রাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতের কারণে ১৫ জন মারা গেছে এবং প্রায় পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।  শনিবার রিও কর্তৃপক্ষ আরও ৮ জনের মৃত্যুর খবর দিয়েছে। রাজ্যের রাজধানী ভিটোরিয়া থেকে ৭৪ কিলোমিটার দক্ষিণে অবস্থিত গ্রামাঞ্চলীয় শহর মিমোসো দো সুলে এসপিরিতো সান্তোতে ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে শুক্রবার রাতে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকেল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তে সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এসপিরিতো সান্তো রাজ্যে ভারী বৃষ্টিপাতের জন্য সরকারের সতর্কতা স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বলবৎ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম