ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের মেয়েদের বড় হার

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  10:03 PM

news image

স্পিন ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে চেপে ধরেছিল বাংলাদেশ দল। ওই চাপ কাটিয়ে উঠে ভালো সংগ্রহ তোলে সফরকারী অস্ট্রেলিয়া। পরে বল হাতে বাংলাদেশ দলকে ধসিয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তুলে নিয়েছে ১১৮ রানের বিশাল জয়।  টস জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা বোলিং করার সিদ্ধান্ত নেন। স্পিন ঘূর্ণির সুবিধা নিয়ে ২৭ রানে অস্ট্রেলিয়ার ৩ উইকেট তুলে নেয় তারা। ৭৮ রানে অজিরা হারায় ৫ উইকেট। অজিদের দেড়শ’ রানের আশপাশে আটকানোর সুযোগ ছিল। সেখান থেকে ২১৩ রানের ভালো সংগ্রহ তোলে অস্ট্রেলিয়া। অষ্টম উইকেট জুটিতে ৬৭ রান যোগ করে তারা। আনাবেলা সাদারল্যান্ড ৫৮ রানের ইনিংস খেলেন। আলানা কিং পাঁচ ছক্কা ও দুই চারের শটে ৩১ বলে ৪৬ রান করেন। এছাড়া ওপেনার আসিলা হেলি ২৪ ও চারে নামা বেথ মনি ২৫ রান যোগ করেন।  জবাব দিতে নেমে বাংলাদেশ নারী দল ১ রানে ওপেনার ফারজানা হককে হারায়। ২১ রানে হারায় দ্বিতীয় উইকেট। কিন্তু ওই ধাক্কা অধিনায়ক নিগার ও ওপেনার সোবহানা মুস্তারি সামলে নেন। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৭০ রানে। এরপরই ধসে যায় বাংলাদেশ। ৯৫ রানে অলআউট হয় স্বাগতিকরা। এর মধ্যে তিন ব্যাটার রান আউট হন। আসলে গার্ডনার নেন ৩ উইকেট।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম