ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

ব্যাটিং বিপর্যয়ে বড় হারের মুখে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৬ নভেম্বর, ২০২৪,  4:49 PM

news image

অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে উইন্ডিজের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৫২ রানে। আর তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৩৩৪ রানের। সে লক্ষ্যে ব্যাট করতে নেমে লড়াই তো দূরে থাক, ক্যারিবীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারছেন না বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের মোকাবিলায় একের পর এক উইকেট হারাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। ৫৯ রানের মাথায় হারিয়েছে ৫টি উইকেট। দারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ার ফলে স্বাগতিকদের কাছে বড় হারের মুখেই দাঁড়িয়েছে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ বল পর্যন্ত ৭ উইকেটে ১০৯ রান করেছে সফরকারীরা। উইকেটে আছেন জাকের আলী (১৫) ও হাসান মাহমুদ (০)। বাংলাদেশ এখনো ২২৫ রানে পিছিয়ে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কোনো রান না করে কেমার রোচের বলে বোল্ড হয়ে যান জাকির হাসান। দলীয় ৭ রানের মাথায় বিদায় নেন মাহমুদুল হাসান জয়ও। জাইডেন সিলসের বলে জাস্টিন গ্রিভসের হাতে ক্যাচ দেন তিনি। মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপু জুটি বাধার চেষ্টা করেন, কিন্তু এই চেষ্টা বালির বাধের চেয়েও ঠুনকো। এক ধাক্কায় ভেঙে গেলো। ২২ বল খেলে ৪ রান করে আউট হয়ে যান দিপু। অভিজ্ঞ মুমিনুল হক ধরে খেলার কথা। কিন্তু ৩৬ বলে ১১ রান করে তিনিও আউট হয়ে গেলেন কেমার রোচের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে। লিটন দাস চেষ্টা করেছিলেন থিতু হওয়ার। কিন্তু টি-টোয়েন্টি স্টাইলে খেলে ১৮ বলে ২২ রান করে আউট হয়ে যান তিনি। ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। ৪৩ রানের জুটি করেন। ৪৬ বলে ৪৫ রান করে সিলসের বলে বিহাইন্ড দ্য উইকেটে ক্যাচ হন মিরাজ। দিনের এক ওভার সামনে রেখে উইকেট দিয়ে আসেন তাইজুল ইসলাম (৯ বলে ৪)। এর আগে সোমবার দিনের শুরুতে ৯ উইকেটে ২৬৯ রান নিয়ে ব্যাট করতে নামার কথা থাকলেও বাংলাদেশ আর ব্যাট করতে নামেনি। ইনিংস ঘোষণা করে। ফলে ১৮১ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাসকিনের তোপের সামনে ১৫২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ার সেরা বোলিং করে ৬ উইকেট নেন তাসকিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম