ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে যা বললেন হাথুরুসিংহে

#

স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০২৩,  4:34 PM

news image

চলতি বিশ্বকাপের শুরু থেকেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। ফলাফল, প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে শোচনীয় পরাজয়। পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে আজ টাইগারদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বিশ্বকাপে বাংলাদেশের টানা দুই ম্যাচে পরাজয়ের পেছনে অনেকেই কাঠগড়ায় তুলছেন ব্যাটিং অর্ডারকে। তবে ভারত ম্যাচের আগে টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন ব্যাটিং অর্ডারের এমন রদবদল বিশ্বকাপ পরিকল্পনারই অংশ। ম্যাচের কম্বিনেশন বুঝেই নেওয়া হয় এর সিদ্ধান্ত, ‘ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে আমার ছেলেদের সঙ্গে পরিষ্কার আলোচনা হয়েছে, ওরাও এই বিষয়ে অবগত।’ পুরো বিশ্বকাপে এভাবেই খেলার পরিকল্পনার কথাও জানালেন কোচ, ‘আমরা কিভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আবার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো ওয়ার্ল্ডকাপ খেলব।’ বিশ্বকাপে বাংলাদেশ কিছুটা অগোছালো কিনা তা নিয়েই আছে শঙ্কা। তবে সেই কথাও উড়িয়ে দিয়েছেন কোচ হাথুরু, ‘আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম