ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ব্যাংক থেকে ২ লাখ টাকার বেশি তোলা যাবে না

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৪,  5:08 PM

news image

নিরাপত্তার স্বার্থে আজ রবিবার থেকে গ্রাহকরা ব্যাংক থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। এ সিদ্ধান্ত শুধু চলতি সপ্তাহের জন্য প্রযোজ্য হবে। একই সঙ্গে কোনো লেনদেন সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিক কেন্দ্রীয় ব্যাংকে জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক গতকাল রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে। তবে একজন গ্রাহক যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন বলে নির্দেশনায় জানানো হয়েছে। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থি রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায়। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সে জন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এর ধারাবাহিকতায় গত রাতে এ সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ব্যাংক। উল্লেখ্য, ইসলামী ব্যাংক ৮৪৮ কোটি টাকার বেনামি ঋণের চেক ফেরত দিয়েছে ব্যাংকটির প্রধান কার্যালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম