ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ব্যাংক ঋণের সুদ বাড়ল

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  5:28 PM

news image

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলো ঋণের সুদের হার আরও বাড়াতে পারবে। পাশাপাশি ছয় মাস উত্তীর্ণ হওয়া ঋণ এবং ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারও বাড়াতে পারবে ব্যাংকগুলো। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সূত্র জানায়, বর্তমানে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদ হার ৮ দশমিক ৬৮ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এর সঙ্গে ৩ দশমিক ৭৫ শতাংশ যোগ করে নতুন ঋণের সুদের হার নির্ধারণ করতে হবে। এর ফলে সুদ হার বেড়ে দাঁড়াবে ১২ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া রপ্তানি খাতের প্রি-শিপমেন্ট ঋণ, পল্লী ও কৃষি ঋণের সুদের হার নির্ধারণের ক্ষেত্রে ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করে নতুন ঋণের সুদ নির্ধারণ করতে হবে। এ হিসাবে এসব খাতে ঋণের সর্বোচ্চ সুদ হবে ১১ দশমিক ৪৩ শতাংশ।

পাশাপাশি ঋণের সুদের হার বাড়ার কারণে ব্যাংকগুলো আমানতের সুদ হারও বাড়াতে পারবে। কারণ আগে আমানতের সুদ হার নির্ধারণ করা থাকলেও পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে আমানতের সুদ হারের কোনো সীমা নেই। এ ছাড়া ছয় মাস উত্তীর্ণ হওয়া ঋণের সুদ নতুন হারে বাড়ানো যাবে। তবে যেসব ঋণের মেয়াদ ছয় মাসের কম রয়েছে সেগুলোর সুদ বাড়ানো যাবে না। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোও ঋণ এবং আমানতের সুদ হার বাড়াতে পারবে। এসব প্রতিষ্ঠান ছয় মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় সুদের হারের সঙ্গে ঋণ বা লিজের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ দশমিক ৭৫ শতাংশ যোগ করতে পারবে। সে হিসাবে সুদের সর্বোচ্চ হার হবে ১৪ দশমিক ৪৩ শতাংশ। পাশাপাশি আমানতের ক্ষেত্রে তারা সর্বোচ্চ ২ দশমিক ৭৫ শতাংশ যোগ করতে পারবে। এতে আমানতের সর্বোচ্চ সুদ হবে ১১ দশমিক ৪৩ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বাজারভিত্তিক সুদহার নির্ধারণের নিয়ম চালু করতে গত বছরের জুন থেকে স্মার্ট (সিক্স মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল) সুদহার চালু করে বাংলাদেশ ব্যাংক। এ কারণে প্রতি মাসে কেন্দ্রীয় ব্যাংক ট্রেজারি বিলের গড় সুদের হার ঘোষণা করছে। এর আলোকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ ও আমানতের সুদ হার নির্ধারণ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম