ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাংকে পর্যাপ্ত টাকা আছে, গুজবে কান দেবেন না: শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর, ২০২২,  3:31 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ব্যাংকে টাকার কোনো সংকট নেই; পর্যাপ্ত টাকা আছে, গুজবে কান দেবেন না। আমাদের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে বলেই বাজেটের কলেবর বাড়ছে।’ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন উদ্বোধন করে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বিশ্বমন্দার ধাক্কা সামলাতে সবাইকে আগে থেকেই সতর্ক হতে হবে। কোনো জমি যেন অনাবাদি না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে; সাশ্রয়ী হতে হবে সবাইকে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কখনোই জনগণের ভোট ছাড়া ভিন্ন কোনো পথে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ সব সময় জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। করোনা মহামারিতে জনগণের পাশে থাকার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘টাকা লেনদেন করে নির্বাচনে মনোনয়ন দেয় বিএনপি। দলটির দুই নেতা আমার কাছে এসে বলেছেন, তারা নাকি টাকা না দিলে মনোনয়ন দেয় না। টাকা না দেয়া তাদের মধ্য থেকে একজন মনোনয়ন পায়নি। ওইভাবে নির্বাচন করে নির্বাচনে জেতা যায় না। এটা হলো বাস্তবতা। সকালে একজনের নাম যায়, দুপুরে একজনের নাম যায়, বিকেলে আরেকজনের নাম যায়। এভাবেই তাদের ইলেকশন হয়। ফেলো কড়ি, মাখো তেল, অর্থাৎ যে টাকা দেবে সে প্রার্থী।’ সামরিক শাসক জিয়া ও এরশাদ শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে ছাত্রদের সন্ত্রাসী কাজে ব্যবহার করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের পকেট থেকে অবৈধভাবে জন্ম হয়েছে বিএনপির। ক্যান্টনমেন্টে বসে গোয়েন্দাদের সহায়তায় এ বিএনপির জন্ম। কিছু রাজনীতি শিখেছে আমাদের সাথে যৌথ আন্দোলন করে। এরশাদবিরোধী আন্দোলন যখন আমরা করি, তখন ওই আন্দোলনের মধ্যদিয়ে তারা কিছু শিখেছে। এটাই বাস্তবতা। তাছাড়া তাদের রাজনীতি আর কী ছিল!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম