ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

ব্যর্থ চেলসি, সেমির পথে রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৩,  5:06 PM

news image

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে চেলসির জন্য আজ অপেক্ষা করছিল কঠিন পরীক্ষা। সেই পরীক্ষায় একেবারেই ব্যর্থ তারা। কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে ২-০ গোলে হারতে হয়েছে তাদের। সান্তিয়াগো বার্নাব্যুতে ২১ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। ডি বক্সের কিছুটা দূর থেকে কার্ভাহালের চিপে পা ছোঁয়ান ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সেই আলতো শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা। তবে বিপদমুক্ত করতে পারেননি নিজের দলকে। বল পায়ের কাছে পেয়ে ফিরতি শটে ঠিকই জালের ঠিকানা খুঁজে নেন বেনজেমা। ইংলিশ ক্লাবের বিপক্ষে এনিয়ে ২০ গোল করলেন তিনি। ২৭ গোল নিয়ে সবার উপরে আছেন লিওনেল মেসি। বিরতির পরও ইংলিশ ক্লাবটির খেলায় খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি। বল কেবল রিয়ালের দখলেই ছিল। এরই মধ্যে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ম্যাচের ৫৯ মিনিটে রদ্রিগোকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন বেন চিলওয়েল। একজন বেশি নিয়ে খেলার সুযোগ ঠিকই লুফে নেয় রিয়াল। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো মার্কো আসেনসিও। কেবলমাত্র তিন মিনিট আগেই বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। ভিনিসিয়ুস জুনিয়রের নিখুঁত পাসের বিনিময়ে দারুণ এক গোল আসে এই স্প্যানিশ ফরোয়ার্ডের পা থেকে। বাকানো নিচু শটে দারুণভাবে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বাকিটা সময়ও গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু ব্যবধান বাড়াতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম