ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি চাহিদার চেয়ে ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি সার মজুদ যে কারণে হঠাৎ রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ, আর্থিক সহায়তা রাষ্ট্রপতি হয়ে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল ইসলাম মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড রেডিক্যাল ক্রপ সায়েন্স এর প্রথম পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের প্রধান অঙ্গীকার: প্রধানমন্ত্রী

ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিনোদপুর বাজার থমথমে

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৩,  5:45 PM

news image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিনোদপুর বাজারে থমথমে পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে সেখানে কোনো কোনো দোকানপাট খোলা হয়নি। তবে মোতায়েন রয়েছে চার প্লাটুন পুলিশ। এছাড়া পুরো এলাকায় টহল দিচ্ছে র‍্যাব ও বিজিবি। রোববার সকালে ঘটনাস্থল থেকে সমকাল প্রতিনিধি এই তথ্য জানায়। রাতের সংঘর্ষের ঘটনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসা নিয়েছেন আড়াই শতাধিক শিক্ষার্থী। সকাল থেকে ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রয়েছে তবে সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে শনিবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিনোদপুর গেটের সামনে এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে সংঘর্ষ শুরু হয়। পরে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম