ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও হেরোইন পাচারের ট্রানজিট কক্সবাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের গভীর সমুদ্রে জেলেদের জীবন রক্ষায় স্যাটেলাইট প্রযুক্তি বসাচ্ছে সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ১২ দোকান আগুনে পুড়ে ছাই শ্রমিক অসন্তোষ: আশুলিয়ার ৪০ পোশাক কারখানা বন্ধ, ৭টিতে ছুটি ঘোষণা সাভারে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক

বোয়ালখালী দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি শামছু ও সাধারণ সম্পাদক নজরুল

#

০৬ ডিসেম্বর, ২০২৫,  10:29 PM

news image

খোরশেদ আলম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে শামছুল করিম ও সাধারন সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম নির্বাচিত  হয়েছে। শনিবার( ৬ ডিসেম্বর) উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে সকাল ১১টা থেকে ১ টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। নির্বাচনে সভাপতি পদে শামছুল করিম ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ৮ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অর্পন কুমার শীল। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ কপিল উদ্দিন পেয়েছে ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে মোহাম্মদ নজরুল ইসলাম।

সহ-সাধারন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে সুমন নন্দী।  সাংগঠনিক সম্পাদক পদে ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মোহাম্মদ আবু জাহেদ। তার নিকটতম প্রার্থী মোহাম্মদ রোকন উদ্দিন পেয়েছে ১১ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে অর্থ সম্পাদক পদে মোহাম্মদ ইদ্রিছ, প্রচার সম্পাদক পদে মো: খোরশেদ আলম। দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ সেলিম চৌধুরী, নির্বাহী সদস্য পদে মো: কামাল উদ্দিন, মোহাম্মদ ইলিয়াছ, মো: জানে আলম এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, হেফাজত রহমান সহকারি কমিশনারের দায়িত্ব পালন করেন, উদয়ন চৌধুরী ও মোহাম্মদ হাসান মনছুর।

বিজয়ী সভাপতি শামছুল করিম নির্বাচনের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, আমি দীর্ঘদিন ধরে সভাপতির দায়িত্ব পালন করেছি। দলিল লেখকদের অধিকার আদায়ে সচেষ্ট থেকেছি। এবারও ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। তাদের প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা চাই। প্রধান নির্বাচন কমিশনার হেফাজত রহমান বলেন, আমরা শতভাগ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের চেষ্টা করেছি। ২৯ জন ভোটারের মধ্যে ২৯ জন ভোট দিয়েছেন। নির্বাচনের পর বিজয়ী ও পরাজিত উভয়পক্ষের হাসিমুখে ফলাফল মেনে নেওয়া প্রমাণ করে আমরা সফলভাবে নির্বাচন সম্পন্ন করতে পেরেছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম