ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

বোয়ালখালীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৫,  5:08 PM

news image

বোয়ালখালী পৌরসভা ৯নং ওয়ার্ড বিএনপির নবাব আলী চৌধুরী বাড়ির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতা সোলায়মান বাদশা'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জননেতা শওকত আলম শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু এবং পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরীসহ দলের প্রবীণ নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ আব্দুল কন্ট্রাক্টর, আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ফারুক, মোহাম্মদ নুরু, আবুল কালাম, পৌরসভা যুবদলের আহ্বায়ক লোকমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুল হক, যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মইদ্দিন চৌধুরী, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ ফরহাদ, ছাত্রদল নেতা মেহেদী হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিগণ। দোয়া মাহফিলের মুনাজাত পরিচালনা করেন নবাব আলী চৌধুরী জামে মসজিদের খতিব আল্লামা হাফেজ আবদুল কাইয়ুম তাহেরি আল-কাদেরী (মা.জি.আ.)। মুনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনায় সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম