ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে

বোর্ডিং ব্রিজের সঙ্গে লন্ডনগামী বিমানের ধাক্কা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৫,  3:55 PM

news image

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২০১-এর ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ধাক্কা লেগেছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে। ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়েছে। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান আনা হচ্ছে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানো হবে। তবে এ ঘটনায় বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন তিনি। এদিকে, ফ্লাইট বিলম্বিত হওয়ায় বিপাকে পড়েছেন লন্ডনগামী ২৬২ যাত্রী। সকাল থেকে তারা বিমানবন্দরে বসে আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম