ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন

বোমাবাজি ও অগ্নিসংযোগ করে নির্বাচনের গণজোয়ার থামানো যাবে না: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৩,  11:11 AM

news image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নাশকতা করে নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে বিরোধীরা। বিচ্ছিন্ন বোমাবাজি ও অগ্নিসংযোগ করে নির্বাচনের গণজোয়ার থামানো যাবে না। স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকীতে সোমবার (২৭ নভেম্বর) তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় একথা বলেন তিনি। নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, আসছে নির্বাচনে নতুন নতুন কৌশল নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবার নৌকার মনোনয়ন পেয়েছেন দলের তৃণমূলের পরীক্ষিত কর্মীর পাশাপাশি সাবেক সেনা কর্মকর্তা, সাবেক পুলিশ কর্মকর্তা, চিকিৎসকসহ ১০৪ জন নতুন মুখ। এ তালিকায় আছেন রূপালি পর্দার জনপ্রিয় তারকা থেকে শুরু করে সঙ্গীতশিল্পী, ক্রিকেটার, আইনজীবীও। আওয়ামী লীগের বর্তমান ৭১ জন সংসদ সদস্য এবার মনোনয়ন পাননি। এ তালিকায় আছেন তিন প্রতিমন্ত্রীও। মনোনয়ন না পেয়ে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম