ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বোনাস নিয়ে ব্যাংকারদের জন্য ‍সুখবর

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৬,  5:32 PM

news image

ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কিছুটা শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো বছরে নির্ধারিত সব শর্ত পূরণ না হলেও, বিশেষ অর্জন থাকলে সর্বোচ্চ এক মাসের মূল বেতনের সমপরিমাণ বোনাস দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-২) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বছরে ব্যাংকের উল্লেখযোগ্য কোনো সাফল্য থাকলে পরিচালনা পর্ষদ এই বোনাস অনুমোদন করতে পারবে। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে ব্যাংককে ওই বছরে পরিচালন মুনাফা অর্জন করতে হবে এবং আগের বছরের তুলনায় মূলধন কমে যাওয়া যাবে না। পাশাপাশি নতুন করে কোনো প্রভিশন ডেফারাল সুবিধার আবেদন করা যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সিদ্ধান্তের ফলে ব্যাংক কর্মকর্তাদের কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ বাড়বে এবং একই সঙ্গে আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে। এছাড়া আগের প্রচলিত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে বলে নির্দেশনায় জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে এবং এটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম