ঢাকা ২২ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৭৫ হাজার ৫৩০ বাংলাদেশি হজযাত্রী দেশের পরিস্থিতি স্থিতিশীল, ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান স্থানীয় নির্বাচনে যাতে সহিংসতা না হয়, সেটাই আমাদের লক্ষ্য: সিইসি পাসপোর্টে ফিরছে 'ইসরায়েল ব্যতীত', বড় পরিবর্তন আসছে জলছাপেও শিশু নির্যাতন নিয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান নৌপথে ঈদযাত্রা নিরাপদ করতে যেসব প্রস্তুতি সরকারের

বৈশ্বিক সামরিক শক্তি সূচকে বাংলাদেশ ৪০তম

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  9:05 PM

news image

চলতি বছরের সামরিক শক্তি সূচকে বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ৪০তম অবস্থানে রয়েছে। সূচকে গত বছরের মতো এবারও শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশ নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক সক্ষমতার ওপর নির্ভর করে তৈরি করা আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ারপাওয়ারের (জিএফপি) এ সূচক প্রকাশ করেছে। জিএফপির পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ তালিকায় ১২তম স্থানে রয়েছে বাংলাদেশ। জিএফপির ২০২৩ সালের বার্ষিক প্রতিরক্ষা পর্যালোচনায় ‘পাওয়ারস অন দ্য রাইজ’ হিসেবে ৫৩টি দেশকে বেছে নেওয়া হয়। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে,

বিশ্বের ১৪৫টি দেশের সামরিক সক্ষমতার সর্বশেষ সহজলভ্য সামরিক সরঞ্জাম, প্রতিরক্ষা বাজেট, সৈন্য সংখ্যাসহ বিভিন্ন ধরনের ৬০টির বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক তৈরি করা হয়েছে। ‘২০২৩ মিলিটারি স্ট্রেন্থ র‍্যাংকিং’ নামে প্রকাশিত এই সূচকে সামরিক শক্তিমত্তা বিচারে দেশগুলোর স্কোরও নির্ধারণ করা হয়েছে। সামরিক শক্তিসূচকে বাংলাদেশ শূন্য দশমিক ৫৮৭১ স্কোর পেয়ে ৪০তম হয়েছে। জিএফপি জানিয়েছে, গত ৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে এই সূচকের ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বাংলাদেশের প্রতিবেশি ভারত শীর্ষ সামরিক ক্ষমতাধর দেশের এই তালিকায় চতুর্থ স্থানে আছে। দেশটির স্কোর শূন্য দশমিক ১০২৫। পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে; স্কোর শূন্য দশমিক ১৬৯৪। আর মিয়ানমার রয়েছে ৩৮তম স্থানে। দেশটির স্কোর শূন্য দশমিক ৫৭৬৮। ইরান ১৭তম, ইসরায়েল ১৮তম, ভিয়েতনাম ১৯তম, সৌদি আরব ২২তম, তাইওয়ান ২৩, থাইল্যান্ড ২৪তম ও উত্তর কোরিয়া ৩৪তম অবস্থানে রয়েছে। এ তালিকার তলানিতে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভুটান। দেশটির স্কোর ৬ দশমিক ২০১৭। সূত্র : জিএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম