ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

বৈশাখের ভিড়ে নবীনগর সেনা কমপ্লেক্সে শিশুর গলার স্বর্ণের চেইন ছিনতাই

#

১৬ এপ্রিল, ২০২৬,  10:52 AM

news image

ওবায়দুর রহমান লিটনঃ আশলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্সে পয়লা বৈশাখের উৎসবমুখর পরিবেশের মধ্যেই ঘটে গেল চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে কমপ্লেক্সের ২ নম্বর গেট গেইট থেকে চার বছর বয়সী এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে ছিনতাইকারীরা।  ভুক্তভোগী সাংবাদিক আলমাস হোসেন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটার উদ্দেশ্যে তিনি শপিং কমপ্লেক্সে যান। কেনাকাটা শেষে বের হওয়ার সময় হঠাৎ ভিড়ের মধ্যে তার ছোট মেয়ের গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইনটি ছিনতাই হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, মার্কেট বন্ধের সময় শুধুমাত্র ২ নম্বর গেট খোলা রাখা হয় এবং বাকি গেটগুলো বন্ধ থাকায় সেখানে তীব্র ভিড় সৃষ্টি হয়। এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়েই দুর্বৃত্তরা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তার মতে, এ ধরনের ঘটনার দায় কোনোভাবেই মার্কেট কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ক্রেতারাও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, শপিং কমপ্লেক্সে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় চুরি-ছিনতাইসহ নানা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যা পরিবার নিয়ে কেনাকাটার ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে। এ বিষয়ে সেনা শপিং কমপ্লেক্সের ইনচার্জ মো. হাসান জানান, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, উৎসবকেন্দ্রিক ভিড়ের সময় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা এবং গেট ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা অত্যন্ত জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম