ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল বৃহস্পতিবার

বৈদ্যুতিক তারে ফানুস, মেট্রোরেল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  4:22 PM

news image

ছবি : সংগৃহীত

বৈদ্যুতিক তারে ফানুস আটকে থাকায় দুর্ঘটনা এড়াতে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। রোববার (১ জানুয়ারি) সকালে আগারগাঁও স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রকৌশলী মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানান, থার্টি ফাস্ট উদযাপনে উড়ানো ফানুস মেট্রোরেলের লাইনে ও বৈদ্যুতিক তারে পড়ায় মেট্রোরেল চলাচল বন্ধু রয়েছে। তিনি বলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান মাহফুজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম