ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল ড. ইউনূসের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’র মর্যাদা ৬ মাস কমাল সরকার ৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা ঢাকার যে ১১ ফিলিং স্টেশনে ফুয়েল পাশ বাধ্যতামূলক হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা-ছেলের নামফলক একসঙ্গে পদত্যাগ করলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষক আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার: প্রধানমন্ত্রী

বৈঠকে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি

#

০৬ সেপ্টেম্বর, ২০২২,  2:02 PM

news image

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করছেন। আজ মঙ্গলবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুদেশের প্রধানমন্ত্রীর এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। খবর এএনআইয়ের। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই শীর্ষ নেতা দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনার সময় ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন পথনকশা তৈরিতে জোর দেবেন। বিশেষ করে গত ৫০ বছরের অভিজ্ঞতার আলোকে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে অংশীদারত্ব নতুন স্তরে নেওয়ার বিষয়ে গুরুত্ব দেবেন। নানা মাত্রায় সংযুক্তির পাশাপাশি আঞ্চলিক অগ্রগতি নিশ্চিত করবে, এমন প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। দিনের কর্মসূচির শুরুতে আজ সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে গেলে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।

দুই প্রধানমন্ত্রী করমর্দন করেন। পরে শেখ হাসিনাকে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা বলেন, ‘ভারত আমাদের বন্ধু। আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষত আমরা সব সময় আমাদের মুক্তিযুদ্ধকালে ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা পরস্পরকে সহযোগিতা করছি।’ রাষ্ট্রপতি ভবনের আনুষ্ঠানিকতার পর শেখ হাসিনা রাজঘাট গান্ধী সমাধিস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠক বসেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে ভারতের উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনখড় এবং পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। গতকাল সোমবার চার দিনের সফরে দিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রীর দিল্লি সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে, এমনটা আশাবাদ ভারতের। আর বাংলাদেশ মনে করছে, এ সফরের মধ্য দিয়ে নানা মাত্রায় সংযুক্তির মাধ্যমে দুই দেশের পাশাপাশি পুরো অঞ্চল বিকশিত হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম