ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বেশি কথা বললে তো থাপ্পড় খেতেই হয়: বন্যা

#

বিনোদন ডেস্ক

০৮ জুন, ২০২৪,  2:09 PM

news image

ভারতের বিজেপি-দলীয় এমপি ও অভিনেত্রী কঙ্গনা রনৌতের গালে থাপ্পড় মারার ঘটনা ইতোমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নেটদুনিয়ায়। অনেকেই বিষয়টি নিয়ে কথা বলছেন। এবার সেই তালিকায় যোগ হলো দেশের জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জার নাম। তিনিও সামিল হয়েছেন এ আলোচনায়। শুধু তাই নয়, শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে থাপ্পড়কাণ্ড নিয়ে নিজের এক রকম সন্তুষ্টি প্রকাশ করে পোস্টও দিয়েছেন বন্যা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘বেশি কথা বললে তো থাপ্পড় খেতেই হয়। তা সে যেই হোক, আর অভিনেতা যত বড়ই হোক। এটি এমন একটি থাপ্পড়, যা না দিলে ঠিক হতো না। থাপ্পড় খেলে যা হয়, অন্য কিছুতে তা হয় না। একটি থাপ্পড় এমন সকল অভিনেতার জন্য ঠিক। (অভিনয় পেশা, অভিনেতা ব্যক্তি) যারা এমন এমন করে কথা বলে থাকে।’ যদিও তার পোস্টের কোথাও কঙ্গনার নাম উল্লেখ করেননি বন্যা। তবে পোস্টটি যে কঙ্গনাকে ইঙ্গিত করেই দেওয়া হয়েছে তা বুঝতে বাকি নেই ভক্তদের। জানা গেছে, ভারতে লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি আসন থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী কঙ্গনা। ভোটে জয়ের পর দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে চন্ডীগড় এয়ারপোর্টে পৌঁছান তিনি। সিকিউরিটি চেকিংয়ের সময় কুলবিন্দরের সঙ্গে তর্কে জড়ান কঙ্গনা রনৌত। এ ঘটনার পরে অভিনেত্রীকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। কৃষি আইন বাতিলের দাবিতে ১৫ মাস আন্দোলন করেছিলেন ভারতীয় কৃষকরা। সেসময় ওই আন্দোলন সম্পর্কে কঙ্গনা বলেছিলেন, কৃষকরা ১০০ রুপির জন্য সেখানে বসেছিলেন। এদিকে ওই আন্দোলনের একজন কর্মী ছিলেন কুলবিন্দরের মা। মূলত ওই ঘটনার জেরেই অভিনেত্রীকে কষে চড়ে মারেন ওই নারী কনস্টেবল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম