ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বেলুচিস্তানেস সন্ত্রাসী হামলায় ৭ সেনা নিহত, বিএলএর দায় স্বীকার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  5:18 PM

news image

পাকিস্তানের বেলুচিস্তানে দুটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত সেনা নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য মারা যায়। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

এতে সেনা সদস্য, বেসামরিক নাগরিকসহ বেশ কয়েকজন হতাহত হন। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ এক ভিডিও বার্তায় জানান, স্থানীয় সময় বুধবার রাতভর সেনা ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। হামলার দায় স্বীকার করেছে বিএলএ।  সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঘাঁটি দুটির প্রবেশপথে বিস্ফোরক দ্রব্য ভর্তি একটি গাড়ির বিস্ফোরণও ঘটায় তারা। তবে এ হামলায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি। এর আগে গত সপ্তাহে আরব সাগরের গোয়াদর বন্দরের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে হামলা চালিয়ে ১০ সেনাকে হত্যা করে বিএলএ গোষ্ঠী। দেশটিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্থানীয় বালুচ গেরিলারা কয়েক দশক ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম