ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বেনাপোল বন্দরে পণ্য লোডিং-আনলোডিং কার্যক্রম সচল

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২২,  9:42 PM

news image

বেনাপোল বন্দরে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের অফিস দখলকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ২৮ মার্চ সোমবার বেনাপোল বন্দরে লোডিং- আনলোডিং বন্ধ থাকার পর আজ মঙ্গলবার সকাল থেকে বেনাপোল বন্দরে আবারও পণ্য লোডিং-আনলোডিং শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকাল থেকে প্রশাসনের পক্ষ থেকে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে হ্যান্ডলিংক শ্রমিকরা কাজ শুরু করে।হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান জানান, সোমবার সকাল ১০টার দিকে বেনাপোল পৌর কমিশনার ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাশেদের নেতৃত্বে লাল পোশাক পরা ৪০ থেকে ৫০ জন বন্দরের সামনে এসে ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করে। এসময় তারা প্রায় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এতে শ্রমিকরা পণ্য লোডিং-আনলোডিং কাজ বন্ধ করে দেয়। এরপর জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের আশ্বাস পেয়ে আজ মঙ্গলবার সকাল থেকে লোডিং-আনলোডিং শুরু হয়েছে।বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল ভূঁইয়া বলেন, বোমাবাজির ঘটনায় ‘সোমবার রাতে রাশেদের গাড়ি থেকে একটি পিস্তল, পাঁচটি গুলি ও বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ আটজনকে আটক করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অস্ত্র আইন, বিস্ফোরক আইন ও বিশেষ ক্ষমতা আইনে তিনটি মামলা হয়েছে। মামলায় আটজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ‘রাশেদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তিনি পলাতক। বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’ এ বিষয়ে জানতে রাশেদের ফোনে কল দেওয়া হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম