ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

বেনাপোল এক্সপ্রেসে আগুন: চন্দ্রিমাকে খুঁজছে তার পরিবার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  8:40 PM

news image

রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন রাজবাড়ীর বাসিন্দা চন্দ্রিমা চৌধুরী। এরপর ফার্মগেট এলাকায় বড় ভাইয়ের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন তিনি। শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে বেনাপোল এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন এই চাকরি প্রত্যাশী। ট্রেনে আগুন লাগার আধঘণ্টা আগেও পরিবারের সঙ্গে তার কথা হয়। তবে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত চন্দ্রিমার খোঁজ পাচ্ছে না পরিবার। এমনকি বন্ধ পাওয়া যাচ্ছে তার মোবাইল ফোনও। আগুন লাগা বেনাপোল এক্সপ্রেসে ছিলেন চন্দ্রিমা। শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের তথ্যকেন্দ্রে আলাপকালে এমনটাই জানান চন্দ্রিমার চাচাতো ভাই অনিন্দ প্রামাণিক।

অনিন্দের ভাষ্য, আমার চাচাতো বোন গতকাল (৫ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার পর রাজবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় আসছিল। ট্রেনে থাকা অবস্থায় পরিবারের সঙ্গে তার বেশ কয়েকবার কথা হয়। মাওয়া পার হওয়ার পর, এমনকি ট্রেনে আগুন লাগার আধঘণ্টা আগেও বোনের সঙ্গে পরিবারের কথা হয়। ট্রেনে আগুন লাগার পর থেকে তার ফোন বন্ধ পাচ্ছি। এখন পর্যন্ত তার ফোন বন্ধ দেখাচ্ছে। রাত থেকে ঢাকা মেডিকেল, মুগ্ধা মেডিকেল, মিটফোর্ড, আনোয়ারা, ইসলামিয়া, গোপীবাগ সবগুলো হাসপাতালে খোঁজ নিছি; কিন্তু বোনকে কোথাও খুঁজে পাচ্ছি না। তিনি যোগ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে খোঁজ নিলাম, এখানে (শেখ হাসিনা) নিলাম। মর্গে খুঁজছি। কোনো জায়গায় পাচ্ছি না। রাত থেকে সবগুলো হাসপাতালে এবং সকাল থেকে খুঁজছি। কিন্তু পাচ্ছি না। এর আগে, ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো। সূত্র :আরটিভি অনলাইন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম