ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
-প্রকাশিত সংবাদের প্রতিবাদ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা

বেনাপোল এক্সপ্রেসে আগুন: চার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  2:00 PM

news image

জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে একটি চলন্ত ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় পুড়ে যাওয়া চার মরদেহের ডিএনএ পরীক্ষার পর তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এরপর ওই মরদেহ চারটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)‌ ফেরদাউস আহ‌ম্মেদ বিশ্বাস এ তথ্য জানান। তিনি বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় চারটি লাশ একেবারেই পোড়া ছিল, দেখে শনাক্ত করার উপায় ছিল না। তাই তাদের স্বজন পরিচয় দেওয়া পরিবারের সদস্য ও পোড়া লাশের ডিএনএর নমুনা সংগ্রহ করে সিআইডির ল্যাবে ক্রসম্যাচিং করা হয়। সেখানে উভয়ের ডিএনএ মিলে গেলে পরিচয় নিশ্চিত হওয়া যায়। আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে স্বজনদের কাছে ওই চার মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ৫ জানুয়ারি রাত ৯টা ৪৫ মিনিটে গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুনে পুড়ে চারজনের মৃত্যু হয়। দগ্ধ হন আটজন। ওই রাতেই বেনাপোল এক্সপ্রেস চলাচল স্থগিত করে দেওয়া হয়। তবে ১১ জানুয়ারি থেকে ট্রেনটি ফের চালু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম