ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি জাপানে টয়োটার কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৬৩৩ টাকা আজ যে এলাকায় বন্ধ থাকবে ব্যাংক বিএনপি নেতা মশিয়ার হত্যা: সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে স্মার্টফোন বারবার রিস্টার্ট করলে কি গতি বাড়ে নাকি সমস্যা বাড়ে "দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৮ তুরাগে মিলল বিমান বাহিনীর নিখোঁজ সাবেক কর্মকর্তার লাশ ব্রাজিল থেকে ‌‘পালানোর অভিযোগ’ নিয়ে মুখ খুললেন ফ্লাভিও বলসোনারো

বেনাপোল এক্সপ্রেসে আগুন : ডিএনএ টেস্টের মাধ্যমে নিখোঁজ এলিনার মরদেহ শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি, ২০২৪,  5:52 PM

news image

গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এলিনার চাচা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলিনা রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী। নজরুল ইসলাম বলেন, ট্রেন দুর্ঘটনায় দগ্ধ এলিনা ইয়াসমিনের মরদেহ ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ‍্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেলিফোনে বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি এলিনার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে। তিনি বলেন, বাবার কুলখানি শেষ করে ৬ মাসের শিশু সন্তান, বোন, বোন জামাই ও তা‌দের দুই সন্তানসহ বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এলিনা। উল্লেখ্য, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জন নিখোঁজ ছিল। এলিনা ইয়াসমিনের লাশ শনাক্ত গেলেও চন্দ্রিমা ও আবু তালহার মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম