ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিদগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জানুয়ারি, ২০২৪,  1:00 PM

news image

মানসিক ট্রমা, পোড়া শ্বাসনালী নিয়ে হাসপাতালে কাতরাচ্ছেন বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আটজনই। তাদের কারও শরীরের ৫, ৮ থেকে ৯ শতাংশ পুড়ে গেছে। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে বার্ন ইউনিট। কারণ, সবার শ্বাসনালী পুড়ে গেছে। শনিবার (৬ জানুয়ারি) শেখ হাসিনা বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, দগ্ধ আসিফ মোহাম্মদ খানের শরীরে ৮ শতাংশ পুড়ে গেছে। নাফিজ আলমের ৫ শতাংশ পুড়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি তাদের। সবার অবস্থা আশঙ্কাজনক। এর আগে ঢাকা-মাওয়া রেলপথে বেনাপোল এক্সপ্রেসে রাত ৯টা ৫ মিনিটে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান গণমাধ্যমকে বলেন, ট্রেনটি চলন্ত অবস্থায় ছিল। ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে আটটি ইউনিট। গত ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনে এক নারী ও তার শিশু সন্তানসহ চারজন দগ্ধ হয়ে মারা যান। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম