ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বেনাপোল ইমিগ্রেশনে গ্রেপ্তার আ.লীগ নেতা

#

নিজস্ব প্রতিনিধি

১০ জুন, ২০২৫,  7:53 PM

news image

যশোরের বেনাপোল চেকপোস্ট হয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন জি এম সাহাবউদ্দিন আজম বলে আওয়ামী লীগের এক নেতা। তিনি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার স্ত্রী সঙ্গে থাকলেও অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশনের ডেস্কে পাসপোর্ট জমা দেন সাহাবউদ্দিন আজম। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একাধিক মামলা থাকায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। জানা যায়, সেনা সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর করা মামলাসহ গোপালগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে জি এম সাহাবউদ্দিন আজমের বিরুদ্ধে। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী জানান, আগে থেকেই ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়েছিল।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। যেহেতু গোপালগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে, সেহেতু তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম