ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  9:30 PM

news image

ময়মনসিংহের ভালুকায় বেতন বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা অবস্থান নেন। শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। ১০ মার্চ দেওয়ার কথা থাকলেও কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। এসব কারণে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে। সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, ঈদ সামনে। এখন আমাদের কেনাকাটার বিষয় আছে। আমাদের বেতন, ঈদ বোনাস, বাৎসরিক ছুটির টাকা এখনও দেয়নি। কবে দিবে, কখন দিবে কেউ কোনো কথা বলে না। গতকাল জিএম বলছে আজকে কথা বলে বেতন দিবে। কিন্তু আজকে জিএমই নাই কারখানায়। এর আগেও আন্দোলন করে আমাদের বকেয়া বেতন নিতে হয়েছে। কাটিং সেকশনে কর্মরত শান্ত বলেন, আমরা দীর্ঘ ৩ বছর যাবত এখানে চাকরি করি। বেশ কিছুদিন ধরেই আমাদের কারখানায় ঝামেলা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি। এখন একটা ঈদ। ঈদে যদি শ্রমিকদের বেতন-বোনাস না দেওয়া হয় তাহলে আমরা কি করে বাড়ি যাবো। আমাদের সবারই তো পরিবার আছে। মালিকপক্ষ আমাদের কথায় কেউ কর্ণপাত করতেছে না। এ বিষয়ে শেফার্ড গ্রুপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, শ্রমিক কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। সকালেও শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে ফেব্রুয়ারি মাসের বেতন ও মার্চের ১৫ তারিখে বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে যায়। তবে, মার্চ মাসের বেতন দেওয়া হবে কিনা ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নিবেন। এ বিষয়ে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫’র অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, আজকের মাঝে শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে এবং মার্চের ১৫ তারিখ বোনাস দেওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম