ঢাকা ১২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

বেগমগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  6:12 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছে। শনিবার (৩০ জুলাই) ভোরে চৌমুহনী চৌরাস্তা ও বেগমগঞ্জ মডেল থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন নিহতদের শনাক্ত করতে পারেনি। নিহতদের নাম-পরিচয় না পাওয়ায় মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের বেগমগঞ্জ মডেল থানা এলাকার সড়কের পাশে অজ্ঞাত এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন।

পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন। এদিকে ভোর সোয়া ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস চৌমুহনী চৌরাস্তায় এক বৃদ্ধাকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলে মারা যান। নিহত নারী ও পুরুষ দুজনই মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ এবং স্থানীয় লোকজন। চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তারা দুজনই গাড়িচাপায় নিহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম