ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

বেগমগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৬ জুন, ২০২২,  4:38 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শনিবার (২৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার চৌমুহনী টক্কাপোল এলাকা থেকে ট্রেনে কাটা ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে ট্রেনে কাটা পড়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো. নোফেল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার পর কোনো এক সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছে না। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম