ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

বেগমগঞ্জে ট্রাক্টর চাপায় শিশু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৭ এপ্রিল, ২০২৩,  4:30 PM

news image

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক্টর চাপায় ইসমাইল হোসেন শিহাব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার গোলাম মোস্তফা সুমনের ছেলে। ঘটনার পর দ্রুত পালিয়ে যাওয়ায় ট্রাক্টর চালককে গ্রেফতার করা যায়নি। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্থানীয় একটি দোকান থেকে বাড়ি যাওয়ার উদ্দেশে পায়ে হেঁটে যাচ্ছিল শিহাব। এক পর্যায়ে চৌমুহনী-মাইজদী সড়কের জয়নুল আবেদীন মেমোরিয়াল একাডেমির সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির মাটিবাহী ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় শিহাব। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে এসে শিহাবকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম