ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

বেইলি রোডের আগুন নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন র‍্যাব-৩

#

০২ মার্চ, ২০২৪,  8:36 AM

news image

নিজস্ব প্রতিবেদক : র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-৩ প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করার পাশাপাশি বিভিন্ন দূর্যোগে সামনে থেকে এগিয়ে আসছে। এছাড়াও রাজধানীতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে ভয়াবহ অগ্নিকান্ড নিয়ন্ত্রণে র‍্যাব-৩ প্রশংসনীয় ভুমিকা পালন করেছেন। রাজধানীর বেইলি রোডে রেস্টুরেন্টে আগুনের ঘটনায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। ৭৫ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। উদ্ধার কাজে প্রশংসনীয় সাহসী ভূমিকা পালন করেছেন র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। ঘটনাস্থলের সার্বক্ষনিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন র‍্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ । তিনি ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত লোকজন উপরের দিকে উঠে যান। এ সময় ভবন থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সাত তলা ভবনটির উপরের তলাগুলোতেও পোশাকের দোকান এবং বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরা ক্রেনের সাহায্যে সপ্তম তলা থেকে নারী ও শিশুসহ অন্তত ৭৫ জনকে নামিয়ে এনেছেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক র‍্যাব-৩ এর সদস্য মোতায়েন করা হয়েছে বলে ও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম