ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বেঁধে দেয়া হচ্ছে ডলারের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২২,  4:09 AM

news image

ডলারের বিপরীতে টাকার দাম অভিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে একেক ব্যাংক একেক দামে ডলার সংগ্রহ করতে পারবে না। রোববারের (২৯ মে) মধ্যে ডলারের একক দর নির্ধারণ করবে ব্যাংক নির্বাহীদের দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন(বাফেদা)। এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ মে) এবিবি ও বাফেদার সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ ব্যাংক। আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির,

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা। সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এ দামেই প্রবাসী আয় আনতে হবে। আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেও বাজার স্থিতিশীল হয়নি। বাংলাদেশ ব্যাংক দর নির্ধারণ করে দিলেও মানতে পারেনি ব্যাংকগুলো। এ পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম