ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টির ছোঁয়া পেয়ে মাঠে রোপা আমনের উৎসব

#

১০ সেপ্টেম্বর, ২০২২,  2:43 PM

news image

মীরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি: অবশেষে বৃষ্টির ছোঁয়া পেয়ে মাঠে রোপা আমনের উৎসব যেন। ভালোভাবে এখনো বৃষ্টিপাত না হলে ও সামান্য বৃষ্টিপাতেই জমিতে পানি জমা হতেই কৃষকরা নেমে পড়েছে মাঠে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন গ্রামের তেপান্তর জুড়ে কৃষকদের ব্যস্ততা লক্ষনীয়। কারন শ্রাবণের শুরু থেকেই যেখানে আমন রোপন শুরু হয় সেখানে শ্রাবণ শেষ হয়ে ভাদ্র ও শেষ হবার পথে তাই তর সইছে না কারো যেন। বিশেষ করে যাদের রোপা আমনের বীজতলায় চারা বড় হয়ে গেছে ওরা দ্রুতই শেষ করতে চাইছে চারা রোপন। বৃহস্প্রতিবার পড়ন্ত বিকেলে ও মঘাদিয়া ইউনিয়নের শেখেরতালুক গ্রামের কৃষক রফিকুল ইসলাম ( ৫২) রোপা আমনের জমি তৈরীতে ব্যস্ততার সময়ে গনমাধ্যমকর্মী দেখে বলে ভাই আল্লাহ এর কাছে বৃষ্টি চাইছিলাম শুধু। আজ ও ভোরে মোনাজাত করে দোয়া করেছি।  এখন যা বৃষ্টি হয়েছে তাতে জমিতে যা পানি হয়েছে  চারা গুলো রোপন করে নিতে পারব।

অনেক জমিতে রোপন হয়ে ও গেছে। আমবাড়িয়া গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম (৪৫) বলেন ভাই এবার যেমন বিদ্যুতে গোলযোগ করছে তেমনি করছে আকাশ। তবু ও আশা ভরসা নিয়ে কৃষকরা মাঠে নেমেছে। বাকিটা তিনি জানেন। গড়িয়াইশ গ্রামের কৃষক কৃষ্ণ দাস ( ৪৫) বলেন মাঠে চারা রোপন শুরু করেছি, তবে আরো বৃষ্টি না হলে আবার কষ্ট করতে হবে। দুর্গাপুর গ্রামের কৃষক আমির হোসেন ( ৪০) বলেন গত দুবছর ভাল ফলন আর ভাল দামে কৃষকরা বেশ খুশি এবার ভাগ্যে কি আছে বোঝা যাচ্ছে না। তবে কদিন একটু বৃষ্টিপাত হলেই সমার মনে প্রাণে স্বপ্ন জেগে উঠবে অবশ্যই। সব মিলিয়ে আশা নিরাশা আর স্বপ্ন সব নিয়েই কৃষকরা এখন রোপান আমন নিয়ে মাঠে ব্যস্তই। মীরসরাই উপজেলা কৃষি সুপারভাইজার কাজী নুরুল আলম বলেন এবার আমনের লক্ষমাত্রা ২১ হাজার ৬ শত হেক্টর। ইতিমধ্যে রাতে রাতে কিছু বৃষ্টিপাত হওয়ায় উপজেলার ৪০ হাজার কৃষক এবার আমন আবাদ নিয়ে ব্যস্ত। বীজতলাগুলো থেকে চারা নিয়ে কৃষকরা প্রায় ৯০ শতাংশ আমন রোপন সম্পন্ন করেছে । আশা করা যাচ্ছে সকল প্রতিকূলতা কাটিয়ে রোপা আমানের উৎসবমুখর হয়েই থাকবে প্রান্তর। উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা বলেন প্রাকৃতিক প্রতিকূলতা কাটাতে খরিপ-১/২০১৮-১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনেক আউশ চাষীকে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও আগাছা দমন সহায়তা প্রদান করা হয়েছে। এখন আশা করছি লক্ষমাত্রা পূরন করা সম্ভব । 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম