ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টিতে ভেসে গেল কানপুর টেস্টের দ্বিতীয় দিন

#

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:00 PM

news image

আগেই জানা গিয়েছিল বৃষ্টি বাধায় পড়তে যাচ্ছে কানপুর টেস্টে। যার ফলে প্রথম দিনে মাত্র ৩৫ ওভার ব্যাট করার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনে মাঠেই নামতে পারেননি শান্ত-রোহিতরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) প্রথম দিনের ঘাটতি পোষাতে নির্ধারিত সময় সকাল ১০টার আগেই খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টা ৫০ মিনিটে শুরু হয়েছে বৃষ্টি। ম্যাচ অফিসিয়ালরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হবে। তবে সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা বৃষ্টি হয়। সে জন্য দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছে আম্পায়াররা। এর আগে শুক্রবার প্রথম দিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে ম্যাচ অনুষ্ঠিত হয়নি। দিনের শুরুতেই বৃষ্টির কারণে ম্যাচের প্রায় ১ ঘণ্টা কাটা পড়ে। খেলা শুরু হলেও লাঞ্চ বিরতির আগে দ্বিতীয় দফায় হানা দেয় বৃষ্টি। বিরতি থেকে ফিরে কয়েক ওভার খেলা গড়াতেই কানপুরের আকাশ আবারও মেঘে ঢেকে যায়। যে কারণে খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছে আম্পায়াররা। দীর্ঘ সময় অপেক্ষা করলেও বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেছে আম্পায়ার। প্রথম দিনে ৩৫ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৭ রান। মুমিনুল হক ৪০ রান এবং ৬ রানে অপরাজিত রয়েছেন মুশফিক।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম