ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে

#

স্পোর্টস ডেস্ক

০২ মে, ২০২৩,  2:24 PM

news image

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে। মঙ্গলবার (২ মে) কলম্বোতে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি টস। এরপরও বৃষ্টি থামার অপেক্ষা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা।এর আগে, বৃষ্টি কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেও। শনিবার কলম্বোর পি সারা ওভালে প্রথম ওয়ানডে’তে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে লঙ্কানরা। এরপর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। এই সিরিজটি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষিক সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডে থেকে দুই পয়েন্ট পেল টাইগ্রেসরা। এর ফলে ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেলো লাল-সবুজ শিবিরের নারী প্রতিনিধিরা। এর ফলে টেবিলের সপ্তম স্থানেই রইল বাংলাদেশ। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম সিরিজের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২ পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। অন্যদিকে ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে লঙ্কান মেয়েরা। এদিকে আগামী ৪ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আর প্রথমবারের মত লঙ্কানদের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল। ওয়ানডের পর আগামী ৯ মে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম