ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনো মন্ত্রণালয়কে জানায়নি ইসি

বৃষ্টিতে খেলা বন্ধ

#

ক্রীড়া প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২৩,  8:49 PM

news image

রোদ-বৃষ্টির লুকোচুরির মধ্যেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ সিরিজের প্রথম ওয়ানডে। টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগার দলপতি লিটন দাস। তবে খেলা শুরুর পরেই ফের বাগড়া দিয়েছে বৃষ্টি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। তবে এই মুহূর্তে বৃষ্টির কারণে খেলা বন্ধ রয়েছে। নিউজিল্যান্ডের ইনিংসের ৪.৩ ওভার পরেই নামে বৃষ্টি।বৃষ্টি শুরুর আগে নিউজিল্যান্ড কোন উইকেট না হারিয়ে ৯ রান সংগ্রহ করেছে। উইকেটে আছেন উইল ইয়ং (৩) ও ফিন অ্যালেন (৫)। ম্যাচের আগেই আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছিল যে, আজ সারাদিন থেমে থেমে বৃষ্টি হবে। আর দুপুর চারটা পর্যন্ত ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪৩ কিলোমিটার। অবশেষে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামতে না নামতেই বৃষ্টি নেমেছে। এদিকে বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি প্রস্তুত বাংলাদেশের। বাকি দু-একটা পজিশনের যোগ্য খেলোয়াড় খুঁজে নিতেই নিউজিল্যান্ড সিরিজে চলবে পরীক্ষা-নিরীক্ষা। সেই মিশন শুরু আজই। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেলা এ ওপেনারের সঙ্গী হচ্ছেন অধিনায়ক লিটন। একাদশে ফিরছেন আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদও। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।

বাংলাদেশ একাদশ: 

তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম