ঢাকা ০৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

বুড়িচংয়ে মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ আগস্ট, ২০২৫,  1:01 PM

news image

কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় মোবাইল ব্যবসায়ী সায়মন রেজাকে ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো. সুমন ও মো. সাত্তার মিয়া (৪৮)। জানা যায়, গত ২ আগস্ট এশার নামাজের সময় বুড়িচং উপজেলার শংকুচাইল উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদে নামাজরত অবস্থায় সায়মন রেজা (২৮) ছুরিকাঘাতে গুরুতর আহত হন। তিনি শংকুচাইল বাজারের ‘সায়মন টেলিকম’ এর মালিক। হামলায় তার একটি কিডনি বিকল হয়ে যায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ ঘটনায় আহত সায়মনের বাবা, সাবেক সেনা সদস্য আলী হায়দার বুড়িচং থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, ঘটনার পর আত্মগোপনে থাকা প্রধান আসামি মো. সুমনকে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকার মীরপুর ভাষানটেক থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়। এর আগে মামলার ২ নম্বর আসামি মো. সাত্তার মিয়াকে সন্ধ্যার দিকে গ্রেপ্তার করা হয়। ওসি আজিজুল হক আরও বলেন, মসজিদের ভেতরে এমন বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম