ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

বুড়িচংয়ে আর্জেন্টিনার হারে হার্ট অ্যাটাক, সমর্থকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৩ নভেম্বর, ২০২২,  10:47 AM

news image

কুমিল্লার বুড়িচংয়ে মঙ্গলবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম সৌদি আরবের মধ্যেকার খেলা চলাকালে হার্ট অ্যাটাকে কাউছার জাবেদ ওরফে কাকন (৫০) নামে আর্জেন্টিনার এক সমর্থকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে আর্জেন্টিনা-সৌদির ম্যাচ চলাকালে উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে। কাউছার জাবেদ বুড়িচংয়ের  উপজেলার শিকারপুর গ্রামের প্রয়াত আবদুল খালেকের ছেলে। সৌদি আরব দ্বিতীয় গোল করার পর তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করে বিছানায় ঢলে পড়েন। ময়নামতি  ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবু নাছের বলেন, বিকাল চারটায় তাদের সঙ্গে কাউসার খেলা দেখতে বসেন। খেলার ৫৩ মিনিটে দ্বিতীয় গোল করে সৌদি আরব। তখন কাউছার বুকে তীব্র ব্যথা অনুভব করে তার (আবু নাছের) কোলে ঢলে পড়েন। দ্রুত উদ্ধার করে বুড়িচং উপজেলার কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিকারপুর গ্রামের বাসিন্দারা বলেন, কাউছার আর্জেন্টিনা ফুটবল দলের প্রচণ্ড সমর্থক ছিলেন। লিওনেল মেসি ও ডি মারিয়া তার পছন্দের খেলোয়াড়। প্রিয় দলের পরাজয়টা তিনি সহ্য করতে পারেননি।এর আগে অফসাইডের কারণে কয়েকটি গোল বাতিল হওয়ায় তার মন খারাপ হয়ে যায়। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিশ্বকাপের অন্যতম অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে ২-১ গোলে পরাজিত করেছে সৌদি আরব। খেলার ১০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে প্রথম গোল করে মেসি আর্জেন্টিনাকে এগিয়ে নেন। ৪৮ মিনিটে সৌদি আরবকে সমতায় ফেরান সালেহ আল-শেহরি। ৫৩ মিনিটে সৌদি আরবের জয়সূচক গোলটি করেন সালেম আল দাওসারি। এর মাধ্যমে আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচের অপরাজয়ের যাত্রা থেমে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম