ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

বুলগেরিয়ার বাসে আগুন লেগে নিহত ৪৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২১,  5:41 PM

news image

পশ্চিম বুলগেরিয়ায় একটি মোটরওয়েতে পর্যটকদের বহনকারী বাস দুর্ঘটনায় পড়ার পর আগুন ধরে গিয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার ভোরের দিকে বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে রাজধানী সোফিয়ামুখী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ দেশটির একটি বেসরকারি টেলিভিশনকে বলেছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে। দগ্ধ সাতজনকে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি তুরস্ক থেকে উত্তর মেসিডোনিয়ায় যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, উত্তর মেসিডোনিয়া থেকে সোফিয়াগামী ওই টুরিস্ট বাসে ৫২ জন আরোহী ছিলেন। যাদের মৃত্যু হয়েছে, তাদের অন্তত ১২ জন অপ্রাপ্তবয়স্ক।    

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম