ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  5:37 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক/করোনারি কেয়ার ইউনিট) ভর্তি করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উনি বুকে ব্যথা অনুভব করছিলেন।

হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে রাত দেড়টার দিকে ভর্তি করা হয়। এখন সিসিইউতে আছেন। উনার অবস্থা আগের চেয়ে একটু ভালো। উনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। তিনি ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। স্ত্রী আফরোজা আব্বাস তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন। মির্জা আব্বাস ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির (সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি) সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম