ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৫,  8:56 PM

news image

মোটরসাইকেল যোগে গরুর হাটে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মো. আজাহার আলী নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছেন মো. রেজাউল ইসলাম এবং মো. মোফেল ইসলাম নামে অপর দুই গরু ব্যবসায়ী।  আজ শনিবার সকাল ১০টায় বীরগঞ্জ-খানসামা আঞ্চলিক সড়কের বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আহতদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহত মো. আজাহার আলী (৬৫) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের মৃত ধলু মিয়ার ছেলে।  আহত মো. রেজাউল ইসলাম (৪০) একই এলাকার বলদিয়া পাড়ার বাসিন্দা মৃত আশরাব আলীর ছেলে এবং মো. মোফেল ইসলাম (৫০) একই এলাকার প্রসাদ পাড়া গ্রামের মৃত তপুর ছেলে। আহত ও নিহতরা সবাই পেশায় গরু ব্যবসায়ী। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, ব্যবসার কাজে মো. আজাহার আলী, মো. রেজাউল ইসলাম ও মো. মোফেল ইসলাম একটি মোটরসাইকেল যোগে নিজবাড়ী থেকে জেলার কাহারোল উপজেলার কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন। পথে সকাল ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার সময় ধাক্কা লেগে পাকা রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মো. আজাহার আলী মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রেজাউল ইসলাম ও মো. মোফেল ইসলামকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম