ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

বিহারে বিষাক্ত মদ পানে ২০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল, ২০২৩,  5:01 PM

news image

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বিষাক্ত মদ পান করে কমপক্ষে ২০ জন নিহত এবং বেশ কয়েকজন অসুস্থ হয়েছে। গতকাল শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে। দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৫১ কিলোমিটার উত্তরে পূর্ব চম্পারন (মতিহারি) জেলার বিভিন্ন এলাকা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, একটি ট্যাঙ্কে ভেজাল মদ বহন করে মতিহারিতে আনা হয়েছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে বিতরণ করা হয়েছিল, যার ফলে এই দুঃখজনক ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম