ঢাকা ২১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার নরসিংদীতে কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা ‎কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি খালি পেটে খেজুর খাওয়ার উপকারিতা ইরান ইস্যুতে ট্রাম্পকে কঠোর ভাষা ব্যবহারে সতর্ক করল পাকিস্তান কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য চাঁদপুরে বন্ধুর কবরে লুটিয়ে পড়ে আরেক বন্ধুর মৃত্যু দেশে মৃদু ভূমিকম্প অনুভূত মুন্সীগঞ্জে গাড়ির ধাক্কায় পথচারী নিহত

বিস্ফোরণ হওয়া ভবনে আর কোনো মরদেহ নেই : ফায়ার সার্ভিস

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৩,  1:59 PM

news image

|| ছবি : সংগৃহীত
গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে বিধ্বস্ত ভবন থেকে মেহেদী হাসান স্বপন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরই ভবনে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সে হিসেবে বিস্ফোরণ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর ১২ টা ১০ মিনিটে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি স্যানেটারী ব্যবসায়ী মেহেদী হাসান স্বপনের। নিহতের স্বজন স্যানেটারী ব্যবসায়ী আব্দুস সাত্তার বাবুল মৃতদেহ শনাক্ত করেন। ক্ষতিগ্রস্ত ভবনের সামনে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তারুাজ্জামান বলেন, উদ্ধার হওয়া মরদেহের ওজন প্রায় ১২০ কেজি, এজন্য দুটি ব্যাগ ব্যবহার করতে হয়েছে। মরদেহ মেহেদী হাসান স্বপনের সঙ্গে মিলে যায়। ভবনে আর কোনো মৃতদেহ নেই। দুর্ঘটনার তদন্ত কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, কাজ শুরু করেছে তদন্ত কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবেন। স্বপনের মৃতদেহ পাওয়ায় ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞ জানান নিহতের স্বজন আব্দুস সাত্তার বাবুল। এসময় তিনি বলেন, স্বজন হারিয়েছি, কর্মচারী হারিয়েছি। আমাদের দোকানে ৪-৫ কোটি টাকারও ক্ষতি হয়েছে। প্রসঙ্গত, গত তিনদিন ধরে ক্ষতিগ্রস্ত ভবনের বেসমেন্টে থাকা দোকান বাংলাদেশ স্যানিটারি ম্যানেজার মেহেদী হাসান স্বপনের মৃতদেহের খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বপনের চাচাত ভাই ইত্তেহাদ লিংকন জানিয়েছিলেন, ঢাকার সব হাসপাতালে এবং মর্গে খুঁজেও ভাইকে পাইনি। নিখোঁজ এ ব্যবসায়ীর খোঁজে আজ সকাল সোয়া ৯টায় অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম