ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

বিসিবি সভাপতি হতে পারবেন না সাকিব-মাশরাফী

#

ক্রীড়া প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  10:40 PM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী থাকছেন। বুধবার (১০ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিসভার পূর্ণ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন বর্তমান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সংশ্লিষ্টদের মতে নাজমুল হাসান পাপন পূর্ণ মন্ত্রী হলে তার পক্ষে আর বিসিবির দায়িত্ব পালন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে বিসিবি দায়িত্বে নতুন কে আসবে, সেটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তবে অনেকেই বলছেন বিসিবির নতুন সভাপতি হতে পারেন মারশাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসানের মধ্যে কেউ একজন। কিন্তু সেটা এখনই সম্ভব না। কারণ, বিসিবি সভাপতি হতে হলে আগে তাদের বিসিবি পরিচালক অথবা জেলা ভিত্তিক ক্লাব কিংবা আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোর পরিচালনা পরিষদের সদস্য হতে হবে। ফলে এই মুহূর্তে সাকিব কিংবা মাশরাফীকে বিসিবি সভাপতি করতে হলে, নিয়ম পরিবর্তন করতে হবে। তাই বলা যায় এখনই বিসিবি সভাপতি পদে বসতে পারবেন না। অন্যদিকে পূর্ণ পূর্ণ মন্ত্রী হলেও, বিসিবি সভাপতি দায়িত্ব পালনে কোনো বাঁধা নেই পাপনের। কারণ, মন্ত্রিত্ব ও বিসিবির পদটি সাংঘর্ষিক নয়। তাই পাপন চাইলেই দুটি পদেই কাজ করতে পারবেন। এ ছাড়াও ২০২৫ সালে শেষ হবে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম