ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী এমপি নজরুলের বিরুদ্ধে দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবার মামলা সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ নিহত ৯

বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা দিলেন বুলবুল

#

০২ সেপ্টেম্বর, ২০২৫,  10:46 PM

news image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করবেন আমিনুল ইসলাম বুলবুল। আজ মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে বর্তমান সভাপতি বলেছেন, দেশের প্রয়োজনে আরও কাজ করব। এ নিয়ে বুলবুল বলেন, ‘অক্টোবরের প্রথম সপ্তাহে আমরা নির্বাচন করবো। একটা সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না। এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো।’ এর আগে গতকাল সোমবার সিলেটের একটি পাঁচতারকা হোটেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা হয়। পরে জানানো হয়, অক্টোবরের প্রথম সপ্তাহেই হবে বিসিবির নির্বাচন। ক্রিকেট বোর্ডের সংবিধানের ১৫.১ অনুচ্ছেদ অনুযায়ী, কার্যনির্বাহী কমিটির মেয়াদ তার প্রথম সভা থেকে চার বছর। ২০২১ সালের ৬ অক্টোবর সর্বশেষ বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সংবিধান অনুযায়ী, বর্তমান কার্যনির্বাহী কমিটিকে ২০২৫ সালের ৭ অক্টোবরের মধ্যে পরবর্তী নির্বাচন সম্পন্ন করতে হবে। এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন, আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে ১০ জন এবং অন্যান্য প্রতিনিধি কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন ২ জন পরিচালক। এরপর এই ২৫ জন পরিচালক ভোট দিয়ে সভাপতি নির্বাচন করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম