ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  7:58 PM

news image

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের সর্বক্ষেত্রে লেগেছে বদলের হাওয়া। সেই হাওয়া এবার লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। বিসিবি সূত্রে জানা গেছে, জালাল তার পদত্যাগপত্র জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) পাঠিয়ে দিয়েছেন। সভাপতি নাজমুল হাসান পাপনের বোর্ডে ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান ছিলেন তিনি। পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) এর মনোনয়নে। এছাড়া আরেক পরিচালক সাজ্জাদুল আলম ববিকেও পদত্যাগ করতে বলা হয়েছিল ক্রীড়া পরিষদের পক্ষ থেকে। তবে এখন পর্যন্ত সরে দাঁড়াননি তিনি। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস ১৯৯৭ সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকে গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম