ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

বিশ্ব যুব দক্ষতা দিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  10:29 AM

news image

বিশ্বজুড়ে ১৫ জুলাই (মঙ্গলবার) পালিত হবে বিশ্ব যুব দক্ষতা দিবস। প্রতিবছর এই দিনে যুবসমাজকে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা, শোভন কাজের সুযোগ এবং উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে সচেতন করা হয়। যুবকদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য উপযুক্ত করে গড়ে তোলাই যার লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়তে যুবসমাজকে জনসম্পদে পরিণত করতে ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যক্রম চলছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) সরকারি-বেসরকারি অংশীদারদের সঙ্গে মিলে একটি কার্যকর দক্ষতা উন্নয়ন ইকো-সিস্টেম তৈরি করছে। ২০১৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৫ জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস ঘোষণা করে। তখন থেকে দিবসটি যুবসমাজের কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের প্রয়োজনীয়তা তুলে ধরতে উদযাপিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম