ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

বিশ্ব ইজতেমার প্রথম ধাপে ৬ মুসল্লির মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  6:30 PM

news image

তুরাগ তীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত শুরু হওয়ার কিছু সময় আগে তিনি মারা যান। চলতি বছরের ইজতেমার প্রথম পর্বে এ নিয়ে ছয় মুসল্লির মৃত্যু হলো। মারা যাওয়া ব্যক্তির নাম হাজী আব্দুর গফুর (৭৫)। ভোলার চরফ্যাশন উপজেলায় তার বাড়ি। আখেরি মোনাজত শেষে এ মুসল্লির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এদিকে, ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। সকাল ৯টা ১১ মিনিটে প্রথম পর্বের আখেরি মোনাজাত শুরু হয়, যা শেষ হয় সকাল ৯টা ৩৬ মিনিটে। মাওলানা জুবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেছেন। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা করা হয় এতে। এছাড়াও মুসলিম উম্মাহ ও দেশ-জাতির কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ ছিল। মোনাজাত শেষে মুসল্লিরা ময়দান ত্যাগ করছেন এখন। এরপরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম