ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

বিশ্বে ৭০ ভাগ মানুষ টিকা পেলে শেষ হবে মহামারি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২২,  11:59 AM

news image

বিশ্বে ৭০ ভাগ মানুষ করোনার টিকা পেলেই এবছর শেষ হতে পারে করোনা মহামারি। এমন দাবি করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাডানম গ্যাব্রিয়াসাস। শুক্রবার সাউথ আফ্রিকা সফরে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এসময় সাউথ আফ্রিকার করোনা টিকা তৈরির চেষ্টা আফ্রিকা মহাদেশে অন্যান্য রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য সহায়তা করছে বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। এদিকে, বিশ্বে একদিনে ২৩ লাখ ১৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে ১০ হাজার ৯২৭ মানুষের। এ নিয়ে বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৮ লাখ ২০ হাজার। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪০ কোটি ৮৭ লাখের বেশি। ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২ লাখ ২৯ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে জার্মানিতে। সর্বোচ্চ ১ হাজার ৩৭৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। হংকংয়ে একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৫ জন রোগী। যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম